33 C
Kolkata
September 27, 2026
thehickysbanglagazette
Image default
খেলাসর্বশেষ সংবাদ

মেসি একাই করলেন চার গোল, জয়ে ফিরল মায়ামি

সময়টা ভালো যাচ্ছিল না ইন্টার মায়ামির। জয় ছিল না টানা পাঁচ ম্যাচে। খারাপ সময় থেকে বের হতে অধিনায়ক লিওনেল মেসির দিকেই তাকিয়ে ছিলেন ইন্টার মায়ামির সমর্থকেরা। আর্জেন্টাইন তারকাও তাঁদের হতাশ করেননি।

আজ ফ্লোরিডায় মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে মন্ট্রিয়েলের বিপক্ষে একাই করেছেন চার গোল। আর্জেন্টাইন তারকার চার গোলের রাতে মন্ট্রিয়েলকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে বর্তমান এমএলএস চ্যাম্পিয়নরা।

মেসি তাঁর ক্যারিয়ারে অষ্টমবারের মতো এক ম্যাচে চার বা তার বেশি গোল করলেন। তবে মায়ামির হয়ে এটিই প্রথম। সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে বার্সেলোনার হয়ে এইবারের বিপক্ষে চার গোল করেছিলেন আটবারের ব্যালন ডি’অর জয়ী।

মেসি নিজের সেরাটা দিলেন দলের দলের দরকারের সময়েই। বিশ্বকাপের পর থেকেই কঠিন সময় কাটছিল মায়ামির। আগের পাঁচ ম্যাচের চারটিতে হেরেছিল তারা। এমন পরিস্থিতিতে মন্ট্রিয়েলের বিপক্ষে ম্যাচের শুরুতে মায়ামির হয়ে গোলের খাতা খোলেন কাসেমিরো। ২০ মিনিটে হেড থেকে গোল করেন ব্রাজিলিয়ান এই তারকা। বিশ্বকাপের পর মায়ামিতে যোগ দেওয়া কাসেমিরোর এটিই ছিল ক্লাবের হয়ে প্রথম গোল।

তবে ৩৭ মিনিটে ম্যাচে সমতা ফেরায় মন্ট্রিয়েল। বক্সের বাইরে থেকে নিচু শটে গোল করেন ফ্যাবিয়ান হারবার্স। এরপরই শুরু হয় মেসির ঝলক।

৪০ মিনিটে ফ্রি-কিক থেকে মায়ামির স্কোরলাইন ২–১ করেন তিনি। তাঁর নিচু ও বাঁকানো শট মন্ট্রিয়েলের গোলরক্ষক থমাস গিলিয়েরকে বিভ্রান্ত করে জালে ঢুকে যায়।

Related posts

Crypto Market In The Red Despite Bitcoin Transaction Fees Dropping, Dominance Rising

Newsdesk

Regulations And Their Influence On Cryptocurrency Prices

Newsdesk

Crypto Market Slightly Grows, Some Altcoins In The Red

Newsdesk

Leave a Comment